হিংসা
- আবু জাফর মহিউদ্দীন

হিংসা সে যে শত্রু ভীষণ
অহংকার যার মূল,
মানব ত্রাসের জীবন নাশের
নাই কোন তার তুল৷

ক্ষুদ্র কনার তুল্য যদি
হিংসা থাকে মনে
সভ্য নহে তুচ্ছ সে যে
সকল মানব পানে৷

হিংসা সে যে ধ্বংশ করে
মানব হৃদয় মন,
পরের ভাল দেখতে কুৎসিত
জাগে সর্বক্ষণ৷

ইশ্বর বাণী আদমের পানে
সেজদার আহ্ববান,
সকলেই মানলো করলো কুনির্শ
বাকী রইল শয়তান৷

শয়তান সে এতোই দাম্ভিক
আগুনে তৈরী যার,
তুচ্ছ মাটিতে সৃষ্টি আদম
কেন সিজদা করবে তার৷

আল্লার সেই মহা ফরমান
তুচ্ছ জানিয়া জ্ঞান,
জান্নাত তার হলো জাহান্নাম
নাম হলো শয়তান৷


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।